শনিবার | ১৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ টিম: স্বরাষ্ট্র উপদেষ্টা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি-না তদন্তে ৪টি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিমানবন্দরের আগুনের ঘটনা তদন্তে অস্ট্রেলিয়া, চীন, ইংল্যান্ড ও তুর্কির বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তদন্ত করে আগুন লাগার কারণটা কী, এর সঙ্গে কে দায়ী এটা বের করতে পারবেন।’

বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড একটি দুর্ঘটনা উল্লেখ করে তিনি জানান, বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত আগুন নেভানোর কাজ করলেও, আগুন ছড়িয়ে যাওয়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

প্রসঙ্গত, গত শনিবার (১৮ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবির সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গত কয়েকদিন ধরে স্বল্প পরিসরে আমদানি পণ্য খালাসের কাজ চলছে।

অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ