রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ডা. তাহেরকে দেখতে হাসপাতালে আখতার

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে তিনি হাসপাতালে গিয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং চিকিৎসকদের কাছে ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় আখতার হোসেন তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এদিকে ডা. তাহেরের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, কয়েক দিন ধরে অসুস্থতার কারণে ডা. তাহের হাসপাতালে ভর্তি আছেন।
তিনি তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন এবং দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে ডা. তাহেরের আশু আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ