মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

কাজী হতে পারবেন কওমী মাদরাসার আলেমরা : আইন উপদেষ্টা

কওমী মাদরাসায় দাওরায়ে হাদিস সম্পন্ন আলেমরা এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

আজ রোববার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা জানান।

পোস্টে তিনি লেখেন, “এখন থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন।”

আইন উপদেষ্টা আরো বলেন, “আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিলো। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে। আজ থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।”

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ