মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দায়িত্ব পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে।

এছাড়া পৃথক এক গেজেটে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণার পর তার পদত্যাগ কার্যকর হয়েছে। এর আগে গত বুধবার বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ। তিনি ছিলেন ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে।

আসিফ নজরুল আগে থেকেই আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। বাড়তি দায়িত্ব হিসেবে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবেও এখন থেকে কাজ করবেন তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ