spot_img
spot_img

হাদিকে হত্যাচেষ্টা: আরো দুই আসামি রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সাহায্য করা আরো দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ওই দুই আসামির নাম সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম। তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার পুলিশ পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ