spot_img
spot_imgspot_img

প্রশিক্ষণ সম্পন্ন করা ১৫০ জনের বেশি শিক্ষার্থীকে সার্টিফিকেট দিল কম্পিউটার স্কুল

প্রশিক্ষণ সম্পন্ন করা ১৫০ জনেরও বেশি শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করল কম্পিউটার স্কুল।

শনিবার (২৭ ডিসেম্বর) কম্পিউটার স্কুলের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

ডিজিটাল স্কিল ও আইটি প্রশিক্ষণ সংক্রান্ত চারটি ক্যাটাগরির কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এই সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

প্রশিক্ষণ কোর্সগুলো হলো, অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ভিডিও এডিটিং। এসব কোর্সের সময়কাল ছিল ২ মাস, ৩ মাস ও ৬ মাস। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দেওয়া সার্টিফিকেটগুলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রস্তুত করা হয়েছে, যাতে তারা কর্মক্ষেত্রে দক্ষতার প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়া, নতুন শিক্ষার্থীদের প্রশিক্ষণে আগ্রহী করে তোলা এবং স্কিল ডেভেলপমেন্টে আরও উদ্বুদ্ধ করা।

উল্লেখ্য, কম্পিউটার স্কুল ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ