spot_img
spot_img

হামাসকে অর্থায়নের অভিযোগে স্পেনে চীনা সেলুন মালিক গ্রেফতার

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে অর্থায়নের অভিযোগে এক চীনা সেলুন মালিককে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হামাসকে অর্থায়নের অভিযোগে এক চীনা সেলুন মালিককে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত চীনা নাগরিকটির বয়স ৩৮ বছর। তিনি বার্সেলোনার একটি হেয়ার সেলুনের মালিক ছিলেন। তাকে প্রায় ৬ লাখ ইউরো বা ৭,১৪,৯৬০ মার্কিন ডলার সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সির সন্দেহজনক লেনদেন করতে পাওয়া গিয়েছে, যা হামাসকে অর্থায়ন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও জানানো হয় যে, তদন্তকারীরা তার নিয়ন্ত্রণাধীন ভার্চুয়াল ওয়ালেট থেকে অন্তত ৩১টি ক্রিপ্টো লেনদেনের সন্ধান পেয়েছে, যেগুলো এমন কিছু ঠিকানায় পাঠানো হয়েছে যেগুলো হামাস ব্যবহৃত কোনো সংস্থার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে থাকে।

তদন্তের সংবেদনশীলতার দিকে লক্ষ্য করে স্প্যানিশ পুলিশ সন্দেহভাজনের সম্ভাব্য উদ্দেশ্য এবং তিনি জেনেশুনে হামাসের সঙ্গে জড়িত হয়েছেন নাকি কেবল মধ্যস্থতাকারী হিসেবে-এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সন্দেহভাজনের হেয়ার সেলুন ও বাড়িতে তল্লাশি চালিয়ে ক্রিপ্টোসম্পদ, নগদ অর্থ, প্রায় ৯,০০০টি সিগার, গয়না, কম্পিউটার ও মোবাইল ফোন জব্দ করেছে। পাশাপাশি একাধিক ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। জব্দ ও অবরুদ্ধ সম্পদের মোট মূল্য ৩ লাখ ৭০ হাজার ইউরো বা ৪,৩৯,০০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলেও পুলিশ জানিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ