বুধবার | ৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় রাতভর হামলা চালিয়ে ১০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজ্জায় সহিংসতা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরাইলি বাহিনীর রাতভর চালানো হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজ্জার সিভিল ডিফেন্স সংস্থা।

নিহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। দুই দিন আগে ইসরাইল গাজ্জা ও মিসরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং ‘সীমিত সংখ্যক মানুষের চলাচলের’ জন্য পুনরায় খুলে দেওয়ার পর এই রক্তপাতের ঘটনা ঘটল।

একই সময়ে দখলকৃত পশ্চিম তীরের জেরিকোতে একটি অভিযান চলাকালে এক যুবক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজ্জায় ইসরাইলি হামলায় অন্তত পাঁচ শতাধিক নিহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরার

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ