বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অবসানে আবুধাবিতে দ্বিতীয় দিনের আলোচনা

ইউক্রেনে রাশিয়ার বছরের পর বছর ধরে চলা আগ্রাসনের অবসান ঘটানোর লক্ষ্যে আমেরিকার মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আলোচনার দ্বিতীয় দিন আজ শুরু হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার আলোচকরা দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ বলেন, আবুধাবিতে আলোচনার দ্বিতীয় দিন শুরু হয়েছে। আমরা গতকালের মতোই একই কাঠামোয় কাজ করছি। আর তা হলো ত্রিপক্ষীয় পরামর্শ, দলগত কাজ ও পরবর্তী সময়ে অবস্থানসমূহের সমন্বয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ