যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নভেম্বর ২০২৪ থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে এ হামলা চালায় ইসরাইল।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের জাবাল আল-রেইহান এলাকার খাল্লাত খাজেমের কাছে আল-ওয়াজানিয়েহ অঞ্চলে একটি ইসরাইলি যুদ্ধবিমানে হামলা চালানো হয়। একই দিনে পূর্ব লেবাননের বেকা উপত্যকার হারমেল শহরের আশপাশের পাহাড়ি এলাকায়ও বিমান হামলার খবর পাওয়া গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে হামলার লক্ষ্যবস্তু এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পরও লেবাননের বিভিন্ন অঞ্চলের আকাশে নিচু উচ্চতায় ইসরাইলি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এসব অভিযানে লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি











