ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের মুলাদী উপজেলায় ভোটগ্রহণ চলাকালীন প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটগ্রহণ চলাকালীন তিনি কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।
আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।











