শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ঢাকা-১৫ আসন; ৬৬ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে জামায়াত আমির

রাজধানীর মিরপুর ও সংলগ্ন এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে ৬৬টি কেন্দ্রের বেসরকারি প্রাথমিক ফলাফলে বড় জয়ের পথে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৪১ হাজার ৩৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, ঢাকা-১৫ আসনে (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪ এবং ক্যান্টনমেন্ট এলাকা সংলগ্ন ওয়ার্ড ১৬) মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। আসনটিতে মোট ভোটকেন্দ্র ১২৭টি, যার মধ্যে ৬৬টি কেন্দ্রের হিসাব পাওয়া গেছে। বাকি ৬১টি কেন্দ্রের ভোট গণনা চলমান রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে এই আসনেও ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই ভোট গণনা শুরু হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ