শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে: মমতা বন্দ্যোপাধ্যায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর নাগাদ তার ভেরিফায়েড এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টের শুরুটা করেন বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে। তিনি বলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।’

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর তিনি একে ‘বাংলাদেশের বিপুল জয়’ হিসেবে দেখেন। সেজন্য তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি।

শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খুব একটা উষ্ণ নয়। মমতা তার কথা শেষ করেন বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক কামনা করেন।

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ