শনিবার | ১৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

‘প্যালেস্টাইন অ্যাকশনের’ উপর নিষেধাজ্ঞা বে-আইনী: ব্রিটেন আদালত

গণহত্যা, সন্ত্রাসবাদ ও দখলদারিত্ব চালিয়ে যাওয়া ইসরাইলকে বৈশ্বিক সহায়তা বন্ধের লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশনকে’ ব্রিটেন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা বে-আইনী বলে রায় দিয়েছে ব্রিটেনের আদালত।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) লন্ডন হাইকোর্টে এই রায় দেওয়া হয়।

রায়ে বলা হয়, সন্ত্রাসবাদ আইনের অধীনে ‘প্যালেস্টাইন অ্যাকশনকে’ ব্রিটেন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা বে-আইনী ছিলো।

বিচারকরা বলেন, সংগঠনটির কর্মসূচি ও কার্যকলাপের মাত্রা ও প্রকৃতি এখনো সন্ত্রাসবাদের সংজ্ঞার মধ্যে থাকা নিষেধাজ্ঞার স্তর পর্যন্ত পৌঁছায়নি। তবে আরো যুক্তি উপস্থাপনের জন্য সংগঠনটি আপাতত নিষিদ্ধ থাকছে।

সরকার পক্ষ জানায়, তারা আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

অপরদিকে লন্ডন পুলিশ এক বিবৃতিতে জানায়, আদালত যদিও সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা বে-আইনী বলে রায় দিয়েছে, কিন্তু এর উপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। তাদের কর্মসূচি ও কার্যকলাপের প্রতি সমর্থন প্রদর্শন এখনো ফৌজদারি অপরাধ বলে ধর্তব্য হবে।

এছাড়াও জানানো হয় যে, মামলার কার্যক্রম যেহেতু এখনো সম্পূর্ণরূপে শেষ হয়নি, তাই লন্ডন পুলিশ আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তাৎক্ষণিক গ্রেফতার থেকে বিরত থাকবে। তবে বৈধ প্রতিবাদের সীমা অতিক্রম, ভীতি প্রদর্শন, সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধন, সহিংসতা ও জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার মতো অপরাধ দেখা গেলে অবশ্যই হস্তক্ষেপ করা হবে এবং গ্রেফতার করা হবে।

লন্ডন পুলিশের এই আচরণ শুধুমাত্র ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংশ্লিষ্ট কর্মসূচি ও এতে সমর্থন প্রদর্শনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও উল্লেখ করা হয়। পুলিশ তাৎক্ষণিক গ্রেফতার থেকে বিরত থাকলেও যেহেতু তা এখনো ফৌজদারি অপরাধ, তাই প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের প্রতি নজর রাখবে। যেনো পরবর্তীতে আইনী পদক্ষেপ নেওয়া হলে, তা ব্যবহার করা যায়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ