শনিবার | ১৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

তারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা করছে বিএনপি: ইন্ডিয়া টুডের প্রতিবেদনে

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির একধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিবেশী দুই দেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতার মাঝে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ইন্ডিয়া টুডে বলেছে, ঢাকায় তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণের প্রস্তুতি চলছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূল আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, বিএনপির শীর্ষ নেতারা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আঞ্চলিক সব রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বিবেচনা করছেন; যাতে অনুষ্ঠানটিকে কূটনৈতিক সংযোগের একটি মঞ্চ হিসেবে ব্যবহার করা যায়।

সূত্র: ইন্ডিয়া টুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ