রবিবার | ১৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আমরা কখনোই আফগানিস্তান থেকে পালিয়ে আসতাম না, সম্মান বজায় রেখে বেরিয়ে আসতাম: ট্রাম্প

জো বাইডেন প্রশাসনের অধীনে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারকে ‘পালিয়ে যাওয়ার মতো দেখাচ্ছিল’ বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্টন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, “আমরা কিছুই ফেলে আসতাম না। আমরা মর্যাদা, শক্তি ও সম্মান বজায় রেখে সেখান থেকে বেরিয়ে আসতাম। কিন্তু আমাদের দেখে মনে হয়েছে আমরা যেন পালিয়ে যাচ্ছি। আমরা কারও কাছ থেকে পালাই না।”

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ আর্মি বেসে তিনি এসব কথা বলেন।

মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করা সময় সেখানে আমেরিকার সামরিক সরঞ্জাম ফেলে আসে। এর ফলে এর ফলে আমেরিকার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “এটি ছিল বাইডেনের লজ্জাজনক ঘটনা। কী ভয়াবহ এক প্রেসিডেন্ট।”

ট্রাম্পের এ বক্তব্য তার আগের অবস্থানেরই পুনরাবৃত্তি। আফগানিস্তানে আমেরিকার সামরিক উপস্থিতির শেষ দিনগুলোকে তিনি বিশৃঙ্খল আখ্যা দিয়ে আসছেন এবং এ বিষয়ে বাইডেন প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করে আসছেন।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ