spot_img
spot_img

কানাডায় নদী থেকে বাংলাদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার

কানাডার ম্যানিটোবা প্রদেশের একটি নদী থেকে সামি উজ্জামান (২৪) নামের এক বাংলাদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৭ জানুয়ারি) রাজধানী উইনিপেগের ‘রেড রিভার’ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

সামি উজ্জামানের বাবার নাম মুহাম্মাদ আসাদুল ইসলাম। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়। দুই ভাইয়ের মধ্যে সামি ছোট।

ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কম্পিউটার সায়েন্সের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন সামি। পাশাপাশি তিনি ম্যানিটোবায় বাইসন ট্রান্সপোর্ট নামের একটি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে খণ্ডকালীন চাকরি করতেন।

রেড রিভারের কাছেই কয়েকজন বাংলাদেশি বন্ধুর সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন সামি।

উইনিপেগ পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সামি। তার বন্ধুরা বেশ কয়েকদিন খুঁজে তাকে পায়নি। পরে ২০ জানুয়ারি তারা পুলিশকে বিষয়টি জানায়।এর সাতদিন পর রেড রিভার থেকে তার লাশ উদ্ধার করল পুলিশ। লাশটি পুলিশের হেফাজতে আছে। উইনিপেগ পুলিশ সামির মৃত্যুর কোনো কারণ এখনও উল্লেখ করেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ