সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিএনপি জোটের ভোট ৫১ শতাংশের বেশি; জামায়াত জোটের ভোট ৩৮ শতাংশের বেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলের বিস্তারিত পরিসংখ্যানে দেখা গেছে, দেশের মোট ভোটের অর্ধেকেরও বেশি পড়েছে বিএনপি নেতৃত্বাধীন জোটের বাক্সে। অন্যদিকে, ভোটের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান নিশ্চিত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

নির্বাচন কমিশনের দলিলাদি বিশ্লেষণ করে দেখা যায়, ভোটের মাঠে বিএনপি এককভাবেই বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে। দলটি একাই পেয়েছে মোট ভোটের ৪৯.৯৭ শতাংশ।

বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিকদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম ০.৪৭ শতাংশ, গণঅধিকার পরিষদ ০.৩৩ শতাংশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ০.১৪ শতাংশ এবং গণসংহতি আন্দোলন ০.১৪ শতাংশ ভোট পেয়েছে। সব মিলিয়ে বিএনপি ও তার শরিকদের মোট প্রাপ্ত ভোট ৫১.১১ শতাংশ।

বিএনপির পরেই ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এই জোট সম্মিলিতভাবে ৩৮.৫২ শতাংশ ভোট পেয়েছে।

এর মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে ৩১.৭৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। জোটের অন্য শরিকদের মধ্যে ‘শাপলা কলি’ প্রতীকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩.০৫ শতাংশ, বাংলাদেশ খেলাফত মজলিস ২.০৯ শতাংশ এবং খেলাফত মজলিস ০.৭৬ শতাংশ ভোট পেয়েছে।

এককভাবে নির্বাচন করা ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২.৭০ শতাংশ ভোট। নির্বাচনে জাতীয় পার্টি (লাঙ্গল) মাত্র ০.৮৯ শতাংশ ভোট পেয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সম্মিলিতভাবে ৫.৭৯ শতাংশ ভোট পেয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ