শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পুরো মধ্যপ্রাচ্য দখলে নিতে ইসরাইলকে অধিকার দিয়েছে বাইবেল: মার্কিন রাষ্ট্রদূত

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরাইল যদি পুরো মধ্যপ্রাচ্য দখল করে নেয়, তাহলে তার কোনো আপত্তি নেই।

কারণ হিসেবে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত ভূমি দখল করতে ইসরাইলকে অধিকার দিয়েছে বাইবেল। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরব ও ইরাকের কিছু অংশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভাষ্যকার টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মধ্যপ্রাচ্যের বেশির ভাগ এলাকাকে তাদের জন্য ‘ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি’ হিসেবে দাবি করে থাকে ইহুদিরা। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে হাকাবি বলেন, ‘ইসরাইল এমন একটি ভূমি, যা ঈশ্বর ইব্রাহিমের মাধ্যমে তার নির্বাচিত জাতিকে দিয়েছিলেন।’ যদিও পরে তিনি দাবি করেন যে ইসরাইলি সরকার বর্তমানে সেই প্রাচীন সীমানাগুলোতে সম্প্রসারণ করতে চাইছে না।

হাকাবির বলেন, ‘তারা (ইসরাইল) যদি সবকিছু দখল করে নেয় তাহলে ভালো হয়।’ তার এমন বিবৃতিতে হতবাক হয়ে যাওয়া কার্লসন হাকাবির কাছে জানতে চান, তিনি পুরো অঞ্চলে ইসরাইলের সম্প্রসারণের অনুমোদন দেবেন কি না। জবাবে হাকাবি বলেন, ‘তারা এটা (মধ্যপ্রাচ্য) দখল করতে চায় না। তারা এটা বলছে না।’

ইসরাইলের সীমানা সম্প্রসারণের অধিকার সম্পর্কে হাকাবির মতামতের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একমত কি না, সে বিষয়ে আল জাজিরার প্রশ্নের কোনো জবাব দেয়নি পররাষ্ট্র দপ্তর।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ