spot_img
spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশুদের প্রশ্ন; আপনি রোজা রাখেন?

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক শিশু প্রশ্ন করে ‘আপনি রোজা রাখেন?’ শিশুর এমন সরল প্রশ্নে হাস্যোজ্জ্বল পরিবেশের সৃষ্টি হয়।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এ সময় এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করে, ‘আপনি রোজা রাখেন?’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো রোজা রাখি।’

এ সময় আরেক শিশু তারেক রহমানকে বলে, ‘আঙ্কেল আমি সব রোজা রাখি।’ তখন প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ‘ভেরি গুড’।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ