ইরানের আমেরিকার হামলার পতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্র মেদভেদেভ বলেছেন, শান্তিরদূত আরও একবার নিজের আসল চেহারা দেখিয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে আমেরিকা ও ইসরাইলের যৌথ হামলার পর এ মন্তব্য করেন তিনি।
দিমিত্র মেদভেদেভ বলেন, ‘শান্তিরদূত আরও একবার নিজের আসল চেহারা দেখিয়েছেন। ইরানের সঙ্গে যত আলোচনা সবই ছিল অভিযান আড়াল করার কৌশল। এ নিয়ে কারো কোনো সংশয় নেই। কেউ সত্যিকার অর্থে কোনো কিছুতে একমত হতে চায়নি।’
বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ।
সূত্র: আল জাজিরা











