spot_img

আমেরিকা ও ইসরাইলি আগ্রাসন মোকাবিলায় জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ চাইল ইরান

আমেরিকা ও ইসরাইলি আগ্রাসন মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। এ লক্ষ্যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠিয়েছে।

চিঠিতে ইরান বলেছে, আন্তর্জাতিক শান্তি রক্ষার দায়িত্ব জাতিসংঘকে বহন করতে হবে। একই সঙ্গে আমেরিকা ও ইসরাইলি শাসনের আগ্রাসন এবং শান্তিভঙ্গের বিষয়টি মোকাবিলায় বিলম্ব না করে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে তেহরান।

ইরান আরও বলেছে, এই আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বাস্তব ও গুরুতর হুমকি। তাই এই অবৈধ শক্তি প্রয়োগ বন্ধ করতে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার দায়িত্ব বহনকারী জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র যেন এ আগ্রাসনের দ্ব্যর্থহীন নিন্দা জানায় এবং এটি মোকাবিলায় জরুরি ও সম্মিলিত পদক্ষেপ নেয়। তেহরানের ভাষ্য, এই পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার ওপর নজিরবিহীন হুমকি তৈরি করেছে।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ