আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ১৪টি ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরান-আমেরিকা-ইসরাইল উত্তেজনার মধ্যে এই তথ্য সামনে আসে।
সংশ্লিষ্ট সূত্রটি বলেছে, কিছু দেশে আমেরিকার একাধিক ঘাঁটি রয়েছে। ফলে সেসব দেশের ভিন্ন ভিন্ন স্থানে হামলা হয়েছে। একটি দেশের কেবল একটি ঘাঁটিতেই হামলা সীমাবদ্ধ ছিল না।
এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের বাহিনী আমেরিকার এমএসটি যুদ্ধজাহাজেও হামলা চালিয়েছে। এতে জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে আমেরিকা এ তথ্য অস্বীকার করেছে।
বিপ্লবী গার্ড আরও বলেছে, সামনে আমেরিকার আরও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।
সূত্র : তাসনিম নিউজ











