আমেরিকা ও ইসরাইলের হামলায় ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির কমান্ডার-ইন-চীফ মুহাম্মাদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানিরর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা।
মোহাম্মদ পাকপুর ২০২৫ সালের জুনে বার দিনের ইরান-ইসরাইল যুদ্ধের সময় তার পূবসূরি নিহত হওয়ার পর ওই পদে নিযুক্ত হয়েছিলেন। কমান্ডার-ইন-চিফ নিযুক্ত হওয়ার আগে ১৬ বছর ধরে আইআরজিসির স্থল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।
ইরান-ইরাক যুদ্ধের সময়, তিনি আইআরজিসির সাঁজোয়া ইউনিটের কমান্ডার ছিলেন এবং যুদ্ধের পরে, তিনি নাজাফ আশরাফের ৮ম ডিভিশন এবং আশুরার ৩১তম ডিভিশনের কমান্ডারের দায়িত্ব পালন করেন।
আলি শামখানিও ওই যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সিনিয়র উপদেষ্টা ছিলেন। পাকপুর ও শামখানি- দুজনই আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।











