spot_img

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

আমেরিকা ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় ইরানি জনগণের প্রতি সমবেদনা জানান তিনি।

শফিকুর রহমান লেখেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শহীদ হওয়ার খবর আমাকে গভীরভাবে শোকাহত করেছে। এই কঠিন সময়ে ইরানি জনগণের প্রতি আমার অন্তরের সমবেদনা রইল। আল্লাহ তাদের দুঃখ সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন।’

তিনি লেখেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা শুধু একটি দেশের নয়- পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও বিপন্ন করবে।

হামলা বন্ধের আহ্বান জানিয়ে জামায়াত আমির লেখেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাই- অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।

বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ