spot_img

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনির ছেলে মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি নির্বাচিত হয়েছেন। খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে যে জোর আলোচনা চলছিল, এই খবরে সেই জল্পনায় নতুন মোড় এসেছে।

বুধবার (৪ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে ইরান ইন্টারন্যাশনাল জানায়, দেশটির নীতি-নির্ধারক পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের পর গত সপ্তাহে আমেরিকা-ইসরাইল জোটের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর দেশটির পরবর্তী নেতৃত্ব নিয়ে দেশ-বিদেশে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়। শেষ পর্যন্ত তার ছেলে মোজতবার নামই সামনে এলো।

এদিকে ফারস নিউজ জানিয়েছে, নিহত আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির পবিত্র নগরী মাশহাদে সমাহিত করা হবে। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের সন্তান ছিলেন খামেনি। জানা গেছে, মাশহাদের ইমাম রেজা মাজারে তার বাবার কবরের পাশেই তাকে শায়িত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল, ফারস নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ