ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে হত্যা চেষ্টা ব্যর্থ হয়েছে, তিনি বেঁচে আছেন।
মঙ্গলবার (৩ মার্চ) একাধিক সূত্র ইরান ইন্টারন্যাশনালকে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রগুলো বলেছে, আহমেদিনেজাদ আহত হননি এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
গত সপ্তাহার শেষ দিকে, ইসরাইলের হামলার সময় ইরানি মিডিয়ায় আহমাদিনেজাদকে নিয়ে একাধিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশি করেছিল। কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি নিহত হয়েছেন, আবার অন্যরা বলেছে তারা এই দাবি নিশ্চিত করতে পারছে না।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল











