spot_img

ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইরানের কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডার দাউদ আলি জাদেহকে হত্যা দাবি করেছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, তেহরানে এক হামলায় তারা ইরানের কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডার দাউদ আলি জাদেহকে হত্যা করেছে।

তিনি বলেন,‘কুদস ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তা ও লেবানন কোরের কমান্ডার দাউদ আলি জাদেহকে লক্ষ্য করে তেহরানের কেন্দ্রস্থলে হামলা করেছে যুদ্ধবিমান।’

কুদস ফোর্স হলো ইরানের ইসলামির রেভুলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি)-এর একটি শাখা।

ইসরাইল দাবি করেছে, তারা নতুন করে ইরানে হামলা শুরু করেছে। এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ভবন ও শীর্ষ নেতৃত্বের বাসস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ