spot_img

মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলা

উপসাগরীয় এলাকায় একটি মার্কিন ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরান।

ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তাদের নৌবাহিনী বৃহস্পতিবার সকালে উপসাগরের উত্তরাঞ্চলে একটি মার্কিন ট্যাঙ্কারে আঘাত করে।

আইআরজিসি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে এখান দিয়ে যেতে দেওয়া হবে না।

ইরানের বিপ্লবী বাহিনী আরো জানায়, ‘যদি তাদের জাহাজ দেখা যায়, তাহলে অবশ্যই আঘাত করা হবে।’

আইআরজিসি বলেছে, ‘আমরা আগে বলেছিলাম যে, আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের ভিত্তিতে, যুদ্ধের সময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের হরমুজ প্রণালী দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার থাকবে।’

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ