spot_img

আমেরিকা-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ইরানের ৬৬০ সুন্নি আলেমের

ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ৬৬০ জন সুন্নি আলেম আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে ‘জিহাদ’-এর আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন। একইসঙ্গে তারা ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিও সমর্থন ঘোষণা করেছেন।

শুক্রবার (৬ মার্চ) পার্স টুডে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের এসব সুন্নি ধর্মীয় নেতা এক যৌথ বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন।

বিবৃতিতে ৬৬০ সুন্নি আলেম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তারা বলেন, আয়াতুল্লাহ খামেনি তার দীর্ঘ জীবনে সত্য প্রতিষ্ঠা, ইসলামের পক্ষে সংগ্রাম এবং বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি শহীদের মর্যাদা লাভ করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছেন।

সিস্তান ও বেলুচিস্তানের এসব আলেম আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরাইল ও আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া আলেম-ওলামা, চিন্তাবিদ এবং বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্বে পরিণত হয়েছে।

তাদের বক্তব্য অনুযায়ী, চলমান হামলা কোনো নির্দিষ্ট জাতি বা ভূখণ্ডের বিরুদ্ধে নয়; বরং এটি ইসলাম ও সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে আঘাত।

সূত্র : পার্স টুডে

 

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ