spot_img

খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: ডা. জোবাইদা

ডা. জোবাইদা রহমান বলেছেন, শত অত্যাচার ও প্রতিকূলতার মাঝেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তিনি আমাদের জন্য সাহসের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, নারী এগিয়ে গেলেই একটি জাতি প্রকৃত অর্থে এগিয়ে যায়।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নারী পূর্ণ নিরাপত্তা পাবেন। এবারের নারী দিবস হোক সাম্যতা, ন্যায্যতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার এক বলিষ্ঠ অঙ্গীকার।

এর আগে অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ