ইরানের ইসলামি বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮ তম হামলার খবর দিয়ে বলেছে, শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরো বাড়ানো হবে।
তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের নতুন ধরণের ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব, বির আল সাবা এবং আমেরিকার আল আযরাক বিমান ঘাঁটিতে ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮তম হামলা চালানো হয়েছে।
আমেরিকার আল আযরাক বিমান ঘাঁটি হচ্ছে তাদের সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফায় হামলা চালানো হয়েছে।
এদিকে, ইসরাইলের তেল আবিব ও বির আল সাবাহ সামরিক ঘাঁটিতে ইরান তাদের অত্যন্ত ভারী ও ব্যাপক ধ্বংস ক্ষমতা সম্পন্ন খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে।
আইআরজিসি এক বিবৃতিতে আরো বলেছে, আগামী ঘন্টা এবং দিনগুলোতে আগ্রাসী ইসরাইল-মার্কিন অবস্থানের ওপর হামলার পরিধি আরো বাড়ানো হবে এবং সে সম্পর্কে খবরাখবর সময় মতো ইরানের জনগণকে জানানো হবে।










