spot_img

আরও এক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন মীর হেলাল

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগের মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সম্ভব না হওয়ায় সরকার ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব মীর মোহাম্মদ হেলালের ওপর ন্যস্ত করেছে।

এর ফলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি এখন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন মীর মোহাম্মদ হেলাল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ