spot_img

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানি হামলার সমর্থন জানালো ইসরাইল

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে হাসপাতালে পাকিস্তানের বিমান হামলাকে সমর্থন জানিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ।

হাসপাতালে পাকিস্তানের হামলা নিয়ে মোসাদ বলছে, পাকিস্তান বিমানবাহিনীর লক্ষ্য ছিল একটি গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্রভাণ্ডার।

মোসাদের এই বক্তব্য পাকিস্তানি কর্তৃপক্ষের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ। পাকিস্তানও বলছে, তাদের লক্ষ্য ছিল কাবুলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা।

আফগানিস্তানের রাষ্ট্রিয় গণমাধ্যম ‍হুরিয়াত রেডিও এক প্রতবেদনে দাবি করেছে, ইসরাইল ও পাকিস্তানের এই অভিন্ন অবস্থান ইঙ্গিত দেয়, তেল আবিবের সমর্থন নিয়েই ইসলামাবাদ কাবুলে হামলা চালাচ্ছে।

এর আগে বেলুচিস্তান প্রাদেশিক কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ওহীদ বালুচ মন্তব্য করেছিলেন, আফগানিস্তানে পাকিস্তানের সামরিক আগ্রাসন আমেরিকা ও ইসরাইলের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্বল অর্থনীতির চাপে থাকা পাকিস্তানের পক্ষে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাওয়া সম্ভব নয়; এর ব্যয় বহন করছে ওয়াশিংটন ও তেলআবিব।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ