spot_img

ইতিহাসের পুনরাবৃত্তি হলে পাকিস্তানের জন্য খুব খারাপ হবে: আফগান ক্রিকেটার গজনফার

ইমারাতে ইসলামিয়ার রাজধানী কাবুলের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়ে ৪০০ এর অধিক মানুষ হত্যা করেছে পাকিস্তান। পবিত্র রমজান মাসের শবে কদরে ইসলামাবাদের এমন নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে আফগানিস্তানের ক্রিকেটার মুহাম্মাদ গজনফার বলেছেন, আমরা এটাকে মেনে নিতে পারি না। আফগানিস্তান এটা মেনে নিতে পারে না। সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলে এটি পাকিস্তানের জন্য খুব খারাপ হয়ে যাবে।

সোমবার (১৮ মার্চ) নিউজ-১৮ কে দেওয় এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

গজনফার বলেন, সেখানকার মানুষের কাছে চিকিৎসার জন্য টাকা নেই। আর এখন তারা ওই জায়গাকেও লক্ষ্যবস্তু বানাল। তারা এ মানুষগুলোকে শহীদ করল। আফগানিস্তানের মানুষের কাছে এটি গ্রহণযোগ্য নয়।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন গজনফার। ভারতকে কাছের বন্ধু অভিহিত করে তিনি বলেন, ভারত আমাদের কাছের বন্ধু। আমরা এ বিষয়ে তাদের সঙ্গে সম্পৃক্ত হতে ও কথা বলতে চাই, যেন এসব না ঘটে। অন্য দেশগুলোর প্রতিও আমাদের এ অনুরোধ। এটি মানুষের জন্য ভালো নয়। ঠিক এখন, পৃথিবী এখন অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং এটা কারও জন্য ভালো নয়।

তিনি প্রশ্ন তুলেন, আমি জানি না তারা কী প্রমাণ করার চেষ্টা করছে। তারা এসে সাধারণ মানুষকে লক্ষ্য করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ