spot_img

আজ আফগানিস্তানে ঈদ

শাওয়াল মাসের চাঁদ দেখার সাক্ষ্য পাওয়ার পর আজ আফগানিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগান সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার দেশটিতে ঈদুল ফিতরের প্রথম দিন পালিত হবে।

বুধবার (১৮ মার্চ) রাতে মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ এ ঘোষণা দেন। তিনি জানান, ফারাহ, হেলমান্দ ও ঘোরসহ কয়েকটি প্রদেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণের পর সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারকে ১ শাওয়াল ঘোষণা করেছে।

এ ঘোষণার পর দেশটির জনগণকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। চাঁদ দেখার ভিত্তিতে আফগানিস্তান এ বছর বৃহস্পতিবারই ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেয়।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ