spot_img

কূটনীতির বদলে যুদ্ধের পথ বেছে নিয়েছে পাকিস্তান: সুহাইল শাহীন

কাতারে আফগানিস্তানের রাষ্ট্রদূত সুহাইল শাহীন বলেছেন, পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

তিনি বলেন, পাকিস্তান কূটনীতির পরিবর্তে সংঘাতের পথকে প্রাধান্য দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সেটিও স্পষ্ট।

একটি ভারতীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সুহাইল শাহীন বলেন, আফগানিস্তানের কাছ থেকে নিজেদের পুরো ভূখণ্ডে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার যে প্রত্যাশা পাকিস্তান করছে, তা একটি বড় চ্যালেঞ্জ। কারণ বাস্তবে এ ধরনের নিশ্চয়তা কারও পক্ষেই দেওয়া সম্ভব নয়।

তবে তিনি জানান, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ক্ষতি হবে না, এমন একটি লিখিত প্রতিশ্রুতি দিতে তিনি প্রস্তুত। এই প্রতিশ্রুতি ইমারাতে ইসলামিয় আন্তর্জাতিক সম্প্রদায়, আঞ্চলিক দেশ এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে যে অঙ্গীকার করেছে, তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ