পাকিস্তানের বিমান হামলায় আহত আফগান নাগরিকদের সহায়তার জন্য আড়াই টন জরুরি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, মেডিকেল ডিসপোজেবলস, কিট এবং অন্যান্য উপকরণ পাঠিয়েছে ভারত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ১৬ মার্চ কাবুলে সংঘটিত মর্মান্তিক হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্দেশ্যে এই চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে।
রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের দেশ আফগান জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং এই কঠিন সময়ে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সূত্র: হুরিয়াত রেডিও










