ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ ইসরাইলের পারমাণবিক কেন্দ্রসমৃদ্ধ শহর ডিমোনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এটি মূলত ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে আগে চালানো একটি হামলার জবাব।
শনিবার (২১ মার্চ) সকালে ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, নাতাঞ্জ সমৃদ্ধকরণ কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তারা আরও জানিয়েছে, সেখানে ‘তেজস্ক্রিয় পদার্থের কোনো লিকেজ বা নিঃসরণের খবর পাওয়া যায়নি।’
ইসরাইলি সেনাবাহিনী একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রসংবলিত ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অন্তত ৩৯ জন আহত হয়েছেন, যদিও কর্মকর্তারা এখনও হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা দেননি।
সূত্র: মিডল ইস্ট আই










