এক-এগারোর অন্যতম কুশিলব আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিবিপ্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই এমপিকে আটক করা হয়।
এক-এগারোর সময় আলোচিত এই সাবেক সেনা কর্মকর্তা পরবর্তী সময়ে রাজনীতিতে সক্রিয় হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে প্রথমে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নেন তিনি। পাঁচ দিনের মাথায় জাতীয় পার্টির মনোনয়ন ফরম কেনেন। এর পরদিনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হন তিনি। পরে জাতীয় পার্টির মনোনয়নে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী।










