spot_img

ঈদুল ফিতরে আফগানিস্তানে প্রায় ২৩ লাখ পর্যটকের ভ্রমণ

ঈদুল ফিতরের ছুটিতে প্রায় ২৩ লাখ দেশি-বিদেশি পর্যটক আফগানিস্তানের বিভিন্ন বিনোদনকেন্দ্র ও প্রাকৃতিক আকর্ষণীয় স্থান ভ্রমণ করেছেন বলে জানিয়েছে দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা সংস্থাগুলোর পূর্ণ সহযোগিতা ও প্রচেষ্টার কারণে পর্যটকেরা ঈদের দিনগুলোতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আস্থার সঙ্গে ভ্রমণ করতে পেরেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রকাশিত এ তথ্যে মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা বেশি ছিল। ঈদুল ফিতরের দিনগুলোতে দেশের বিভিন্ন প্রদেশে বিনোদনকেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা ও দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে, দেশজুড়ে পর্যটন খাতকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে কাজ চলছে। একই সঙ্গে পর্যটকদের জন্য আরও বেশি সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, পর্যটনশিল্প একটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। অনেক দেশ এটিকে পারস্পরিক সম্পর্ক জোরদারেরও কার্যকর মাধ্যম হিসেবে দেখে। এ কারণে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা এই শিল্পের উন্নয়নে আফগান দায়িত্বশীলদের আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ