spot_img

জেনারেল মাসুদের ওপর ময়লা পানি নিক্ষেপ

এক-এগারোর অন্যতম কুশিলব আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ‍ওপর আদালত প্রাঙ্গণে ড্রেনের ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে।

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এ সময় তাকে লক্ষ্য করে ড্রেনের ময়লা পানি ছুড়ে মারেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ সেই আবেদন মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুরের পর আদালত প্রাঙ্গণ থেকে তাকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটে।

শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ফেনীতেও একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

এর আগে সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ