ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, আমাদের সম্পর্কের ভিত্তি হলো পরস্পরের সম্মান, আপনি আমাদের সম্মান করলে, আমরা আপনাকে সম্মান করব।
হুরিয়াত রেডিও এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মোল্লা ইয়াকুব মুজাহিদ বলেন, আমরা কারও কাছে নতি স্বীকার করব না এবং কারও চাপিয়ে দেওয়া কোনো নির্দেশও গ্রহণ করব না, সে যেই হোক না কেন।
তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র, যা আমাদের সঠিক ধর্ম, বিশ্বাস এবং জাতীয় স্বার্থের প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আমাদের সিদ্ধান্তগুলো ধর্ম, বিশ্বাস এবং সর্বোচ্চ স্বার্থের আলোকে নেওয়া হয়।
সূত্র: হুরিয়াত রেডিও










