spot_img

নদী থেকে তোলা হলো বাস; দৌলতদিয়ায় মৃত বেড়ে ১৬

পদ্মা নদীতে তলিয়ে যাওয়া ‘সৌহার্দ্য’ পরিবহনের বাসটি অবশেষে নদী থেকে তোলা হয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বুধবার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বুধবার দিবাগত ভোররাতে জানিয়েছেন, নদী থেকে বাসটি তোলার পর এর ভেতর থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।

দুর্ঘটনার পর ১১ জন যাত্রী সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি নদী থেকে তোলার কাজ শুরু করে। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়।

উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে। দুর্ঘটনার পর ঘাট এলাকায় স্বজনদের মধ্যে শোক ও উৎকণ্ঠা দেখা দেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ