spot_img

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মাওলানা ফয়সালের বোন-ভগ্নিপতিসহ পরিবারের ৫ জন নিহত

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের ছোট বোন, ভগ্নিপতি ও তিন ভাগ্নে-ভাগ্নিসহ একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের কুমিল্লার কুচাতলী হাসপাতালে নেওয়া হয়। প্রথমদিকে তাদের অবস্থা গুরুতর বলে জানানো হলেও পরে স্বজনরা তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে রয়েছেন মাওলানা ফয়সাল আহমাদের ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন, ছোট বোন ঝর্ণা এবং তাদের সন্তান লাবিবা, আবরার ও আরশাদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ