spot_img

পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। আজাদ কাশ্মীরসহ দেশটির বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) এক বিবৃতি জানিয়েছে, শুত্রবার (২৭ মার্চ) স্থানীয় সময় ৯:৫৩ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মীরের গিলগিট থেকে ৮৪ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে।

বিবৃতিতে আরো বলা হয়, গিলগিট, স্কার্দু, পাত্তান, বালাকোট ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ