আফগানিস্তানের সাতজন নাগরিককে মুক্তি দিয়েছে রাশিয়া।
রাশিয়ার রাজধানী মস্কোতে ইমারাতে ইসলামিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, রাশিয়ান ফেডারেশনের ব্রিয়ানস্কের একটি আটক কেন্দ্র থেকে সাতজন আফগান নাগরিককে মুক্ত করা হয়েছে এবং তাদের আফগানিস্তানে প্রত্যাবাসন করা হয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় আইনগত কাগজপত্র না থাকায় এসব আফগান নাগরিককে আটক করা হয়েছিল। স্বাগতিক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক সমন্বয় ও প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্তি নিশ্চিত করা হয় এবং দেশে ফিরিয়ে নেওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগান দূতাবাস নিয়মিতভাবে আফগান নাগরিকদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে, বিশেষ করে তাদের অধিক্ষেত্রের মধ্যে আটক ব্যক্তিদের বিষয়ে।
সূত্র: হুরিয়াত রেডিও










