spot_img

দেশ রক্ষা ও সব হুমকির জবাবে প্রস্তুত আফগান বাহিনী: প্রতিরক্ষা মন্ত্রণালয়

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের প্রতিরক্ষা বাহিনী ডুরান্ড লাইন বরাবর সম্ভাব্য যেকোনো হুমকির মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়াতুল্লাহ খোয়ারেজমি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা কোনো বিকল্প নয়; এটি এমন এক দায়িত্ব, যেখানে কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা রক্ষা এবং ভূখণ্ডের অখণ্ডতা বজায় রাখা আফগান বাহিনীর কাছে একটি পবিত্র ইসলামী ও জাতীয় দায়িত্ব। যেকোনো চ্যালেঞ্জ থাকুক না কেন, তারা দৃঢ় সংকল্প নিয়ে এই দায়িত্ব পালন করে যাচ্ছে।

এদিকে, মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র সিদ্দিকুল্লাহ নুসরাত এক ভিডিও বার্তায় জানান, দেশের পূর্বাঞ্চলে মোতায়েন প্রতিরক্ষা বাহিনী নিজ নিজ অবস্থানে অবিচলভাবে প্রহরায় রয়েছে। তারা শক্তিশালী ইচ্ছাশক্তি ও ধর্ম, ইসলামী ব্যবস্থা এবং দেশের মাটিকে রক্ষার অটল বিশ্বাসে সজ্জিত।

তিনি বলেন, আফগান সেনারা যেকোনো আগ্রাসন প্রতিহত করতে সর্বদা প্রস্তুত। জনগণের সেবা এবং তাদের মর্যাদা রক্ষায় তারা সব ধরনের সক্ষমতা কাজে লাগাচ্ছে। এই দৃশ্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিদ্যমান ত্যাগের মনোভাব ও দেশপ্রেমের প্রতিফলন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ