spot_img

পটিয়া মাদরাসার মুহতামিমের ইন্তেকালে হেফাজত ইসলামের গভীর শোক

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম এবং ইত্তিহাদুল মাদারিসিল ক্বওমিয়া বাংলাদেশের সভাপতি মুফতী আবু তাহের নদভী (৬৩ ) আজ দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

তারা বলেন, “আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত।”

শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, “তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, দক্ষ সংগঠক এবং দ্বীনের একনিষ্ঠ রাহবার। তাঁর ইলমী অবদান, ত্যাগ-তিতিক্ষা এবং দ্বীনি শিক্ষার প্রসারে নিরলস প্রচেষ্টা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর ইন্তেকালে দেশ একজন নিবেদিতপ্রাণ আলেম ও অভিভাবককে হারালো।”

শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, মহান আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করে দেন এবং তাঁর সকল ভূলত্রুটি মাফ করে দেন।

উল্লেখ্য, মরহুমের জানাজার নামাজ আজ রাত ১১টা ৩০মিনিটে জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার ময়দানে অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ