ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দিদের নিয়ে সদ্য পাস হওয়া নতুন আইনের তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
এক বিবৃতিতে এ নিন্দা জানায় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি বলেন, এই আইনের ফলে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে। এটি ইতোমধ্যেই নিপীড়নের শিকার একটি জনগোষ্ঠীকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করছে।
আফগান পররাষ্ট্রমন্ত্রণালয় নতুন এই আইনকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান অন্যায়ের ধারাবাহিকতা এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
আফগানিস্তান বলছে, আইনটি ন্যায়বিচার ও মানবতার মৌলিক নীতির পরিপন্থী।
এছাড়া, আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তৎক্ষণাত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এ ধরনের অন্যায় রোধ করার আহ্বান জানায় আফগান পররাষ্ট্রমন্ত্রণালয়।
সূত্র: হুরিয়াত রেডিও










